খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৫ই জুলাই ২০২৬, ২:৫৩ এএম

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রিফাত প্রামাণিককে (১৭) অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন— বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী শাখার সভাপতি হোসনেয়ারা রুবী, সহ-সভাপতি রওশন আরা, সহ-সভাপতি চম্পা নজরুল, লিগ্যাল এইড সম্পাদক আকলিমা খাতুন মিনা এবং আন্দোলন সম্পাদক মেরিনা আক্তার মিনা প্রমুখ। উল্লেখ্য, গত রবিবার (১২ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে একই এলাকার আসলাম প্রামাণিকের ছেলে রিফাত প্রামাণিকের (১৭) বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য