কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া শহর সমাজসেবা কার্যালয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, কুষ্টিয়া’-এর জুলাই-ডিসেম্বর ২০২৬ সেশনের প্রশিক্ষণার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়ার উপপরিচালক মোঃ আব্দুল লতিফ শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়ার সহকারী পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেন।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে কম্পিউটার অফিস এপ্লিকেশন গ্রাফিক্স ডিজাইন অটোক্যাড ভূমি জরিপ স্পোকেন ইংলিশ বিউটিফিকেশন ও সেলাই সহ ছয় মাস মেয়াদী বিভিন্ন কোর্স পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণার্থীদের দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। ওরিয়েন্টেশন প্রোগ্রামে কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক এবং বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর