রেক্টিফাইড স্পিরিটপানে বিষক্রিয়া ও প্রাণহানি রোধে সেমিনার অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

রেক্টিফাইড স্পিরিটপানে বিষক্রিয়া ও প্রাণহানি রোধে সেমিনার অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২১, ২০২৬

শেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় রেক্টিফাইড স্পিরিটপানে বিষক্রিয়া ও প্রাণহানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং করণীয় নির্ধারণে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২০ মে) সকাল ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন ঔষধ প্রশাসন অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ রহমতুল্লাহ এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মিতা রানী মজুমদার।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান। সেমিনারে কুষ্টিয়া জেলার হোমিওপ্যাথিক চিকিৎসক, ব্যবসায়ীসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা সর্বসম্মতিক্রমে অবৈধভাবে রেক্টিফাইড স্পিরিট বিক্রি না করা এবং বিদ্যমান আইন ও বিধি মেনে ব্যবসা পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি রেক্টিফাইড স্পিরিটপানে বিষক্রিয়া ও প্রাণহানির ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।