মোশারফ হোসেন ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে কুষ্টিয়া কুমারখালীতে দৈনিক আগামী সময় পত্রিকার প্রথম প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার (১৮ মে) সন্ধ্যায় কুমারখালী মিলনাগার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক আগামীর সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি কাজী সাইফুল ইসলাম। কবি ও নাট্যকার লিটন আব্বাসের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার কুমারখালী উপজেলা প্রতিনিধি
কে এম আর শাহিন, মাই টিভির কুমারখালী উপজেলা প্রতিনিধি লিপু খন্দকার, কুমারখালী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু, ফ্যামিলি কেয়ার হাসপাতালের পরিচালক সুজয় চাকি, মোহনা টিভির কুমারখালী ও খোকসা প্রতিনিধি পার্থসারথী ঘোষ, বাংলা টিভির কুমারখালী ও খোকসা প্রতিনিধি এম এ উল্লাস, দৈনিক সমকাল পত্রিকার কুমারখালী উপজেলা প্রতিনিধি এম আর নয়ন সহ আরো অনেক এই সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১ম প্রকাশনা উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
