দৌলতপুরে জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন ও বৃক্ষ রোপণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন ও বৃক্ষ রোপণ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৯, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাধীন জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৮ মে) দুপুর ১২টার দিকে উপজেলার জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন ও বৃক্ষ রোপণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এসময় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা উপস্থিত ছিলেন।

এছাড়া কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারঃ) পলাশ মন্ডল, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক নেতা সাংবাদিক আবু বকর সিদ্দিক, দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক ফুহাদ রেজা ফাহিম, জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। এসময় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষায় আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন।

এই মহাপরিকল্পনার আওতায় খাস জমি, সড়ক-মহাসড়কের পাশে, নদীর পাড়ে এবং সরকারি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে। তারই পরিপেক্ষিতে কুষ্টিয়া জেলা পরিষদ দৌলতপুর ডাকবাংলোতে বৃক্ষরোপণ ও পরিদর্শন করা হয়েছে। জেলা পরিষদের প্রশাসক সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর নির্দেশনা দেন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনএই কর্মসূচিটি বিএনপি’র ৩১-দফা পরিকল্পনার অংশ, যার মধ্যে ‘ন্যাশনাল গ্রিন মিশন’ বা জাতীয় সবুজ মিশনের মাধ্যমে পরিবেশ রক্ষায় বড় উদ্যোগ নেয়ার কথা রয়েছে।