কুষ্টিয়ার টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় র‌্যাব এক অভিযান চালিয়ে নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ জাহিদুল ইসলাম জাহিদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শনিবার (১৬ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। গতকাল শনিবার রাতে কুষ্টিয়া কুষ্টিয়া র‌্যাব ১২ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ১২ মাইল এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ৮৬ পিস টাপেন্টাডলসহ জাহিদুল ইসলাম জাহিদকে আটক করে তারা। এ সময় তার কাছ থেকে নগদ ১০ হাজার ৪০০ টাকা জব্দ করে র‌্যাব। জাহিদ ওই এলাকার ফরমান মন্ডলের ছেলে। পরে আটক জাহিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ভেড়ামারা থানায় সোপর্দ করে র‌্যাব।