ভেড়ামারায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৪, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ২ ভেড়ামারা মিরপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি গাজী আশিক বাহার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচও ডাঃ মিজানুর রহমান, 

উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র এডভোকেট তৌহিদুল ইসলাম আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার প্রশিক্ষণ সেক্রেটারি ড. নুরুল আমিন জসিম, উপজেলা জামায়াতের আমির জালাল উদ্দীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনাসহ রাজনৈতিক, প্রশাসনিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।