বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে সংসদ সদস্যের আগমন উপলক্ষে জেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। গতকাল বুধবার (৬ মে) দুপুর ২টার সময় জেলা পরিষদ কার্যালয়ে আকস্মিক আগমন ঘটে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লার। তার আগমনে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
পরে এমপির সাথে কুষ্টিয়ার উন্নয়নে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে এসব অনুদান প্রদান করা হয় বলে জানা যায়। এসময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন এক বার্তায় বলেন, জেলার সার্বিক উন্নয়নে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এদিকে এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, জনগণের কল্যাণে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং স্বচ্ছতার সঙ্গে এসব প্রকল্প বাস্তবায়নে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
