কাজী আব্দুর রাজ্জাকের জানাযা বাদ আছর - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কাজী আব্দুর রাজ্জাকের জানাযা বাদ আছর 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৩, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও দিনমণি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী আব্দুর রাজ্জাক আর নেই। ১ মে শুক্রবার সকাল পৌনে দশটায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রজিউন)।

৩ মে রবিবার মরহুমের মরদেহ কুষ্টিয়া আনা হবে এবং বাদ আছর কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে  জানাযা শেষে পৌর গোরস্থানে দাফন করা হবে। এ উপলক্ষে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপিসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুষ্টিয়া উপস্থিত থাকবেন বলে শিক্ষক সমিতির কুষ্টিয়া শাখা থেকে জানা গেছে। জানাযার নামাজে অংশ গ্রহন করার জন্য পরিবারের পক্ষ থেকে সকল কে অনুরোধ জানানো হয়েছে।