কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আটক

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মুকুল বিশ্বাস (বুদো)কে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের আজিবর বিশ্বাসের পুত্র। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর থানার এসআই ওয়াসিম, এএসআই শামসুল হক এবং সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

এ সময় শিমুলিয়া আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারের সময় মুকুল বিশ্বাসের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। এ ঘটনায় মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

Tags :

আব্দুল্লাহ আল মামুন । মিরপুর প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

https://kushtia.glive24.com/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর