কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত ইবির শিক্ষক নিয়োগ বোর্ড

ইবি প্রতিনিধি ॥ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ফার্মেসি বিভাগের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ডের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের ব্যক্তিগত অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে জাতি গভীর শোকে মুহ্যমান। ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারও এ শোকের অংশীদার। এ কারণে আজ অনুষ্ঠিতব্য ফার্মেসি বিভাগের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ডের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত নিয়োগ নির্বাচনী বোর্ড আগামী ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে জানানো হয়েছে। উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Tags :

ওয়াসিফ আল আবরার - ইবি প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর