খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় কোমরভোগ ভিক্টোরিয়া যুব সংঘের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (২২ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার ওসমানপুর ইউনিয়নের মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ রিপন হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন, সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের রহমান জ্যাকি, ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুসজ্জামান আরজ (ডাক্তার) এবং বিএনপি নেতা লুৎফর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় মাঠে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় সান্দিয়ারা ফুটবল একাদশ ও মধুপুর ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধের ২০ মিনিটে মধুপুর ফুটবল একাদশের করা একমাত্র গোলে এগিয়ে যায় দলটি। নির্ধারিত সময় শেষে ১-০ গোলে সান্দিয়ারা ফুটবল একাদশকে পরাজিত করে মধুপুর ফুটবল একাদশ জয়লাভ করে।
