খোকসায় টেকসই প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় টেকসই প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৬, ২০২৬

পুলক সরকার ॥ কুষ্টিয়ার খোকসায় ২০২৫-২৬ অর্থ বছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ‘আধুনিক বাজার ব্যবস্থাপনা’ ও ‘ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা’ এবং ‘উত্তম কৃষি চর্চার মাধ্যমে উচ্চমূল্যের মসলা উৎপাদন প্রযুক্তি’ বিষয়ক তিন দিন করে-তিন দিন পর পর মোট ৫ ব্যাচ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খোকসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গত রবিবার (২৯ মার্চ) রবিবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণে প্রতি ব্যাচে ৩০ জন করে ৫ ব্যাচে মোট ১৫০ জন কৃষক-কৃষাণী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে এবং সাফল্যের সহিত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল নোমান। প্রশিক্ষণ শেষে করে অজয় ঘোষ নামের এক কৃষক বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।