- কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৬, ২০২৬

দৌলতপুর সীমান্তে মাদক উদ্ধার

 

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৫ লক্ষাধিক টাকার মাদক ও মাদকদ্রব্য। গতকাল রোববার (৫ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ প্রাগপুর নদীর ঘাট এলাকায় গতকাল রোববার ভোর ৫টার দিকে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮৩ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।

অপরদিকে একই ভোর ৩.২০ টায় বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ বিলগাথুয়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৫ বোতল মদ এবং ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যে আনুমানিক সিজার মূল্য ৫ লক্ষ ৬৭ হাজার ৬৫ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। বিজিবি’র অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।