ঝাউদিয়া থানার বিল্ডিং নির্মাণের জন্য কুষ্টিয়া গণপূর্ত অফিস কর্তৃক ভূমি জরিপ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ঝাউদিয়া থানার বিল্ডিং নির্মাণের জন্য কুষ্টিয়া গণপূর্ত অফিস কর্তৃক ভূমি জরিপ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়ায় প্রস্তাবিত থানার নতুন ভবন নির্মাণের লক্ষ্যে ভূমি পরিদর্শন ও ডিজিটাল পরিমাপ কার্যক্রম সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ। এ উপলক্ষে ঝাউদিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শনে আসেন কুষ্টিয়া গণপূর্ত অফিসের উপসহকারী প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম ও তার সহকর্মীরা। ভূমি জরিপকালে উপস্থিত ছিলেন ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাবু উত্তম কুমার বিশ্বাস, সমাজ সেবক কাজী শফিউল বাশার (লালটু কাজী) ও আবু আল আহাদ (দীপু মির), ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মোঃ সাদ আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ঝাউদিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলম মালিথা,

ঝাউদিয়া ইউনিয়ন জামায়াতের আমির বাবর আলী, থানা জামায়াতের নেতা মোহাম্মদ হায়াত আলী বিশ্বাস, ব্যবসায়ী রুহুল আমিন রোকন, ঝাউদিয়া বাজার কমিটির সভাপতি মাহমুদ জহুরুল ইসলাম মন্ডল এবং ঝাউদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক তুহিন ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়দের উদ্যোগ ও সহযোগিতায় এ ভূমি জরিপ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা যায়। এ সময় গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, “যত দ্রুত সম্ভব ঝাউদিয়া থানার ভবন নির্মাণ কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় মাটি পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হবে।” স্থানীয়দের আশা, দ্রুত সময়ের মধ্যে থানার নতুন ভবন নির্মাণ কাজ শুরু হলে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণের সেবা নিশ্চিত করা সহজ হবে।