কুষ্টিয়ায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি পালন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৩০, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ ‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ এই প্রতিপাদ্যে কুষ্টিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল রোববার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নের হরিপুর ইউনিয়ন গোরস্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে কয়েক শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন কুষ্টিয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

এসময় সোহরাব উদ্দিন বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিবেশ রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।” কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাটশহরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আন্টু, সাধারণ সম্পাদক হাফিজসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। কর্মসূচি শেষে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।