কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

গাছ পাচার করা ইবির সেই কর্মচারীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে ঈদের ছুটিতে গাছের গুঁড়ি ও খড়ি পাচারের অভিযোগ উঠেছে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারী ফরিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলীকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল সোমবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এস্টেট অফিসের কম্পিউটার অপারেটর ফরিদ উদ্দিন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বন্ধকালীন সময়ে ইবি ক্যাম্পাস হতে গাছের গুড়ি ও খড়ি নিয়ে যাওয়ার বিষয়ে যাচাই বাছাই করে রিপোর্ট পেশের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

এতে এতে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলীকে আহ্বায়ক ও অর্থ ও হিসাব বিভাগের উপ-রেজিস্ট্রার আসাদুজ্জামানকে সদস্য-সচিব করা হয়েছে। কমিটিতে আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদুর রহমান টিটু সদস্য হিসেবে রয়েছেন। এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মেহের আলী বলেন, এ বিষয়ে একটি চিঠি হাতে পেয়েছি। গতকাল কর্মবিরতি থাকায় বিষয়টি নিয়ে বসতে পারিনি। শীঘ্রই কমিটির বাকি সদস্যদের নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করব। প্রসঙ্গত, গত ১৪ জুন ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারীর প্রটোকলে ভ্যানযোগে বিশ্ববিদ্যালয় থেকে গাছের গুড়ি পাচারের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ওই ঘটনার সত্যতা পাওয়ায় কর্মচারী ফরিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর