বিএনপি উন্নয়নের রাজনীতি বিশ্বাস করে: আইনমন্ত্রী আসাদুজ্জামান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিএনপি উন্নয়নের রাজনীতি বিশ্বাস করে: আইনমন্ত্রী আসাদুজ্জামান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৭, ২০২৬

খোকসা প্রতিনিধি ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন,’ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পাঁচ বছরে আমরা ২০ হাজার কিলোমিটার নদী, খাল, বিল এগুলো খনন করব। শুধু খনন নয়, উচ্ছেদও করব। সুতরাং যে বা যারা নদী, খাল, বিল জমির অবৈধ দখলদার আছেন। তারা কেউ থাকবেন না।

গতকাল সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা  থেকে হাশিমপুর পর্যন্ত তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। অনেক মামলা জটে দেশের সাধারণ মানুষ জর্জায়াতিত’ এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘ সংশ্লিষ্ট ভুক্তভোগী, বিচারবিভাগ সঙ্গে মতবিনিময় করা হবে। মতবিনিময়ে কার্যকারী যে প্রদক্ষেপ আমরা সুপারিশ আকারে পাবো। চেষ্টা করবো সেই পথ ধরে এগিয়ে সমস্যার সমাধান করা হবে। অযৌক্তিকভাবে যেসমস্ত বিচারক আইন মন্ত্রণালয়ে ন্যস্ত আছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

গণভোট, এনসিপি ও জুলাই সনদ প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘ প্রথমত এনসিপি অর্ধেক বুঝে মন্তব্য করেছেন। আমরা পার্লামেন্টে এর জবাব দিব। উনাদের এই অভিযোগটা সঠিক নয়। আমরা, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধার সাথে নিয়ে, জুলাই আলোকের পথ ধরেই আমরা হেঁটে যাব। আমরা কোনো ইমোশনের জায়গায় নাই। আমরা ইমোশন এবং আইন দুইটাকে একসাথে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’

জানা গেছে, সারা দেশব্যাপী নদ, নদী, নালা, খাল, জলধারা খনন ও পুনঃখনন প্রকল্পের আওতায় খোকসার মোড়াগাছা-হাসিমপুর খাল পুনঃখনন কাজের বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এরআগে সোমবার দুপুরে এ উপলক্ষে মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি হিসেবে খাল, নদী – নালা খনন প্রকল্পের মাধ্যমে আমরা নাব্যতা আনবো। সেচ আনবো। ফসলের উৎপাদন বাড়াবো। পরিবেশের উন্নতি করব। মানুষের স্বনির্ভরতা আনবো ও নদীপথে যোগাযোগের ব্যবস্থার উন্নতি করব। আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান খাল খননের মধ্যদিয়ে দেশে কৃষি বিপ্লব নিয়ে এসেছিলেন। যে কারণে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। বিএনপি উন্নয়নে বিশ্বাস করে, ফাঁকা বুলি দেয়না। বিএনপি মিথ্যা প্রতিশ্রুতি দেয়না। ভোটের দিনের হাতের কালি মুছে যাওয়ার আগেই নির্বাচনী ইস্তেহারের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ, খাল খনন, ফ্যামেলী কার্ডের বাস্তবায়ন শুরু হয়েছে।

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহবুব উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমূখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান, চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও সাবেক সভাপতি কুষ্টিয়া জেলা বিএনপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য মোঃ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া জেলা প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দীন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মোঃ কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার,

খোকসা থানা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, খোকসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি খোকসা উপজেলা বিএনপি আলহাজ্ব সৈয়দ আমজাদ আলী, খোকসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আনিস উজ-জামান স্বপনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশব্যাপী নদী-নালা ও খাল খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। খোকসার মোড়াগাছা-হাসিমপুর এলাকায় প্রায় ৩ কিলোমিটার খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও কৃষি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এর সার্বিক আয়োজন করেছে জেলা প্রশাসন, কুষ্টিয়া।