কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে টাপেন্টা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১১০ পিস নেশা জাতীয় নিশিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ তিতাস হোসেন (২৪) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে টাপেন্টা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে টাপেন্টা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে টাপেন্টা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর আড়াইটার সময় কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস ক্যানালপাড়া টার্মিনালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী তিতাস চৌরহাস ক্যানালপাড়া এলাকার সামাদের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্ব এসআই সুফল সরকার, এএসআই শাহিন আলম, এএসআই আসাদুল ইসলাম সহ সংগীয় ফোর্স মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১১০ পিস নেশা জাতীয় নিশিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী তিতাসকে গ্রেফতার করেন। এসময় আসামীর নিকট মাদক বিক্রির ৫০ হাজার ৫০০ টাকা উদ্ধার করে পুলিশ৷

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে টাপেন্টা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়া মডেল থানার ওসি মোঃ শাহাদাৎ হোসেন জানান, মাদক সহ একজনে আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর