কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

যে কারণে বেঞ্চ দিয়ে তৈরি শহিদ মিনারে শ্রদ্ধা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের তেলিগাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ মিনার নেই। তাই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বেঞ্চ দিয়ে তৈরি করা অস্থায়ী শহিদ মিনারে।

যে কারণে বেঞ্চ দিয়ে তৈরি শহিদ মিনারে শ্রদ্ধা

যে কারণে বেঞ্চ দিয়ে তৈরি শহিদ মিনারে শ্রদ্ধা
যে কারণে বেঞ্চ দিয়ে তৈরি শহিদ মিনারে শ্রদ্ধা

এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহাবুব আলম খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

 

বিদ্যালয়টির সহকারী শিক্ষক শামীম রানা জানান, স্কুলের অবস্থা খুবই জরাজীর্ণ। প্রয়োজনীয় ক্লাসরুমও নেই। সেখানে শহিদ মিনার কীভাবে তৈরি করা হবে। তাই আমাদের ছাত্র-ছাত্রীরা নিজেরা এভাবে শহিদ মিনার তৈরি করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর