কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে চাঞ্চল্যকর স্বপন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কুষ্টিয়া কুমারখালী পরকীয়ার জেরে স্বপন নামে এক যুবক কে পিটিয়ে হত্যার প্রধান আসামি কে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

কুমারখালীতে চাঞ্চল্যকর স্বপন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কুমারখালীতে চাঞ্চল্যকর স্বপন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
কুমারখালীতে চাঞ্চল্যকর স্বপন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গত ( ১৭ অক্টোবর) কুমারখালী থানাধীন তেবাড়ীয়া গ্রামে মৃত মজিবর রহমান এর ছেলে মোঃ আসাদুল ইসলাম এর স্ত্রীর সাথে স্বপন শেখ (২৬) এর সাথে প্রেমের সম্পর্ক থাকায় তাকে বাড়িতে ডেকে নিয়ে এবং পারিবারিক পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিতভাবে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে হত্যা করে।

উক্ত হত্যা কান্ডের ঘটনায় নিহতের মা বাদী হয়ে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় ৫ জনের নাম উল্লেখসহ ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা কান্ডের পর হতে পলাতক হত্যাকারীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে সিপিসি-১, কুষ্টিয়া, র‌্যাব-১২।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ অধিনায়ক মোঃ মারুফ হোসেন। তিনি আরো বলেন, গত ২০ অক্টোবর রাত ৮ টা ৩০ মিনিটের সময় র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া এবং র‌্যাব-১, সিপিসি-১ উত্তরা ক্যাম্পের যৌথ অভিযানে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় ‘‘ডিএমপি ঢাকার ভাটারা থানা এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে ৭২ ঘন্টার মধ্যে এজাহার নামীয় প্রধান আসামী মোঃ আসাদুল ইসলাম আদাস কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর