মিরপুরে ১নং চিথলিয়া ইউনিয়নে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে ১নং চিথলিয়া ইউনিয়নে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১২, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১নং চিথলিয়া ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিতি ছিলেন, মিরপুর উপজেলার যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আরিফুল ইসলাম এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিতি ছিলেন ১নং চিথলিয়া  ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নেছার আহমেদ ও মিরপুর উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের সাংগঠনিক সম্পাদক আল জুবায়ের নাঈম, ১নং চিথলিয়া ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ সময় সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং যুব সমাজকে নৈতিক ও আদর্শিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। বক্তারা আরও বলেন, সমাজের উন্নয়ন ও কল্যাণে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং এলাকার উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুব ও ক্রীড়া বিভাগের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।