কুষ্টিয়া পৌরসভার ১০নং ওয়ার্ডের দোয়া মাহফিলে এ্যাড. অপু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পৌরসভার ১০নং ওয়ার্ডের দোয়া মাহফিলে এ্যাড. অপু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার ১০নং ওয়ার্ডে পৃথক তিনটি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এ্যাড. শামিম উল হাসান অপু। গতকাল রবিবার (৮ মার্চ) বাদ আছর ১০নং ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্প এলাকায় মরহুম আসাদ মন্ডলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি দোয়ায় অংশ নেন।

পরে একই এলাকায় খোয়াজ উদ্দিনের কন্যার সুস্থতা ও মঙ্গল কামনায় আয়োজিত আরেকটি দোয়া মাহফিলে যোগ দেন। এছাড়াও বড় স্টেশন রোড এলাকায় জহরুলের নতুন দোকান উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন তিনি। অনুষ্ঠানগুলোতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।