বিশেষ প্রতিনিধি ॥ কুঠিবাড়িতে কুষ্টিয়া জেলা বিএনপির আগমনে শিলাইদহ ইউনিয়ন বিএনপি শুভেচ্ছা বিনিময় করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যোগ দিতে গতকাল রোববার (১০ মে) সমাপনী দিনে, কুমারখালি উপজেলার শিলাইদহ কুঠিবাড়ি প্রাঙ্গনে জেলা বিএনপির নেতৃবৃন্দের আগমন ঘটে। এসময় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শিলাইদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আফজাল হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক আলী নেওয়াজ টুটুল এর নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী শুভেচ্ছা বিনিময় করেন। এতে কয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল মালিথা, শিলাইদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফ হোসেনসহ অনেকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া জেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় নেতাকর্মী দলীয় বিভিন্ন শ্লোগানে মুখরিত করে কুঠিবাড়ি প্রাঙ্গন।
