কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে বিয়ের ৭ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কুষ্টিয়ায় কুমারখালীতে বিয়ের ৭ মাসের মাথায় সুলতানা খাতুন (১৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে কুমারখালীর উপজেলার মধুপুর গ্রামে এঘটনা ঘটে।

কুমারখালীতে বিয়ের ৭ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কুমারখালীতে বিয়ের ৭ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
কুমারখালীতে বিয়ের ৭ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিহত বধূ ওই গ্রামের দিনমজুর মো. জসিমের স্ত্রী। ঘটনার পর থেকেই স্বামী পালিয়ে বলে জানায় স্থানীয়রা।

নিহত গৃহবধূর শ্বাশুড়ি নাছরিন খাতুন জানান, ১৮ বছর বয়সেই তাঁর ছেলে জসিম চারটি বিয়ে করেছে। সকাল সাড়ে ৯ টার দিকে ছেলের চতুর্থ স্ত্রী সুলতানা হঠাৎ বুকে ব্যাথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে তিনি ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তাঁর ছেলে হাসপাতালে আসেনি।

কুমারখালী থানার উপ পরিদর্শক মো. মারুফ হাসান বলেন, খবর পেয়ে মরদেহের সুরতহাল করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অস্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে বিয়ের ৭ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর