কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ১২ দিন বন্ধ ঘোষণা

পবিত্র মাহে-রমজান, শবে কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হলসমূহ ১২ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ছুটি শেষে আগামী ২৯ এপ্রিল সকাল ১০টায় হলসমূহ খুলে দেওয়া হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ১২ দিন বন্ধ ঘোষণা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ১২ দিন বন্ধ ঘোষণা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ১২ দিন বন্ধ ঘোষণা

বুধবার (১২ এপ্রিল) প্রভোস্ট কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, ১৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হলের পাশাপাশি দাফতরিক কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে। যতদিন দাফতরিক কার্যক্রম বন্ধ ঠিক ততদিনই আবাসিক হলসমূহ বন্ধ থাকছে। এর আগে ২৩ মার্চ থেকে ১ মে পর্যন্ত টানা ৪০ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছিল।

Glive24.com Logo 252x68 px White ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ১২ দিন বন্ধ ঘোষণা

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর