কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ০৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ০৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ নাজমুল হাসান ঝন্টু (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। মোঃ নাজমুল হাসান ঝন্টু কুষ্টিয়া জেলার কুমারখালী থানার দক্ষিন মুল গ্রামের মৃত ইন্তাজ উদ্দিন শেখ এর ছেলে।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ০৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ০৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ০৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ১৫ এপ্রিল ২০২৩ ইং তারিখ বিকাল ০৪:২০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন হরিপুর এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার সদর থানার মামলা নং-১০, তারিখ ০৫ এপ্রিল ২০১৩, জিআর-১৪১/১৩, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ১(ক) এর ০৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০/- টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ নাজমুল হাসান ঝন্টু কে গ্রেফতার করা হয়।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ০৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর