কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আজাদ সানিঃ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলার “‘হালসা সম্মিলিত শ্রমিক ইউনিট” এর আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷

শ্রমিকদের অধিকার ও বৈষম্য দূরীকরণের প্রতি এক গভীর আহ্বান জানিয়ে ১লা মে শুক্রবার বিকেল ৩টায় হালসা কলেজ মাঠ থেকে শুরু হওয়া র‍্যালীটি হালসা বাজারের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।

র‍্যালীর শ্লোগান ছিল, “শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই”, “প্রতিটি শ্রমজীবী মানুষের অধিকার অক্ষুন্ন থাকুক, দুর হোক সকল বৈষম্য”।

র‍্যালী শেষে হালসা বাজার রেল স্টেশন সংলগ্ন কাঁঠাল তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালসা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, মেসার্স বন্ধু এন্টারপ্রাইজের স্বত্ত্বাধীকারী সমাজ সেবক মো. আশরাফুল আলম ।

আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালসা সম্মিলিত শ্রমিক ইউনিট এর সভাপতি হাসান শেখ, এবং পরিচুালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম মেম্বার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা রাজমিস্ত্রী ফজলুর রহমান, সংগঠনের সহ-সভাপতি ইরফান আলী, প্রচার সম্পাদক সোহাগ আলী, ক্যাশিয়ার লিটন রহমান, সহ-সেক্রেটারী উসমান, আনারুল ইসলাম সহ সকল সদস্যরা ৷

আলোচনা সভায় শ্রমিকদের অধিকার ও বর্তমান সমাজে তাদের অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়, পাশাপাশি শ্রমিকদের উন্নয়ন, বৈষম্য দূরীকরণ এবং তাদের মজুরি ও কাজের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত এবং তবারক বিতরণ করা হয়। এই আয়োজনের মাধ্যমে শ্রমিকদের প্রতি সম্মান ও তাদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এটি ছিল হালসা সম্মিলিত শ্রমিক ইউনিট এর উদ্যোগে অত্র অঞ্চলে প্রথমবারের মতো  শ্রমিকদের অধিকার রক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ, যা স্থানীয় সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সচেতন মহল অভিমত প্রকাশ করেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।