কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

উন্নত সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে এগিয়ে আসতে হবে : ডিসি সাইদুল ইসলাম

কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, আজকে যে স্কিল কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, তার উদ্দেশ্য আছে। এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে প্রতিযোগিরা তাদের অনেক অর্জনীয়। এ ধরনের প্রতিযোগিতায় প্রতিযোগিরা এমন কিছু আইডিয়া উপস্থাপন করেন যা দেখে আমি অভিভূত এবং মুগ্ধ হয়েছি। যারা আইডিয়া উপস্থাপন করেছেন তাদের এটা শুরু। এটি একটি সুযোগ এবং প্লাটফর্ম। এ সুযোগকে কাজে লাগিয়ে আমরা বড় কিছু করতে পারি। যেটি আপনার, আপনার প্রতিষ্ঠান, পরিবার এবং দেশের জাতীয় পর্যায়ে শুধু না, আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনতে পারেন। যদি আপনাদের সেই আগ্রহ ,একাগ্রতা, অধ্যাবসায়, অনুশীলন এবং পরিশ্রম থাকে তাহলে এই সুযোগকে কাজে লাগিয়ে ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন।

উন্নত সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে এগিয়ে আসতে হবে : ডিসি সাইদুল ইসলাম

উন্নত সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে এগিয়ে আসতে হবে : ডিসি সাইদুল ইসলাম
উন্নত সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে এগিয়ে আসতে হবে : ডিসি সাইদুল ইসলাম

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভিশন , ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশ যদি আমরা বির্নিমানে গর্বিত অংশিদার হতে চাই, তাহলে আমাদের নিজেদেরকে এখন থেকে প্রস্তুতি হতে হবে। সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মূল কারিগর এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করা প্রতিযোগি ছাত্র ছাত্রীরা। সুতরাং এখন থেকে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সুতরাং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। স্মার্ট সিটিজেন হিসেবে নিজেদেরকে গড়তে হবে।

শনিবার বেলা ১২টার সময় কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ চত্ত্বরে কারিগরি শিক্ষা অধিদপ্তর এসেটের সহযোগিতায় এবং কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে দিনব্যাপি স্কিল কম্পিটিশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুষ্টিয়ায় “স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে এ স্কিল কম্পিটিশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ধর্ম শিক্ষক মোঃ আসলাম হোসেন। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রেজাউল হক। ইন্সট্রাক্টর (গণিত) বাসুদেব বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইন্সট্রাক্টর (বাংলা) মোঃ রিজাউল করিম।

Glive24.com Logo 252x68 px White উন্নত সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে এগিয়ে আসতে হবে : ডিসি সাইদুল ইসলাম

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী অনুপ কুমার চক্রবর্তী এবং কুষ্টিয়ার এম আর এস ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের মহা ব্যাবস্থাপক (প্রকৌশল) প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম।

স্কিল কম্পিটিশনে ৯টি প্রজেক্ট প্রদর্শন করা হয়। তার মধ্যে রয়েছে নিরাপদ এবং আধুনিক শহর গড়ে তোলা যা প্রযুক্তি নির্ভর ও পরিবেশ বান্ধব। পরে স্কিল কম্পিটিশনে অংশ গ্রহনকারী উত্তীর্ণ উদ্ভাবকদের মাঝে প্রধান অতিথি পুরস্কার প্রদান করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর