কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

স্বেচ্ছাসেবক দল একটি সুশৃংখল গোছালো সংগঠনঃ আব্দুল হাকিম মাসুদ

নিজ সংবাদ ॥ আগামী ৪ ও ৫ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মী সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা করেছে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল শুক্রবার (১ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া কোর্ট স্টেশন চত্বরে উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলের পরিচালনায় কর্মীসভায় উপস্থিত ছিল কুষ্টিয়া জেলার সকল নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব। 

প্রস্তুতি সভায় দিক নির্দেশনা মূলক বক্তব্যে আব্দুল হাকিম মাসুদ বলেন, স্বেচ্ছাসেবক দল একটি সুশৃংখল গোছালো সংগঠন। আগামী ৪ ও ৫ তারিখের কর্মীসভায় কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দায়িত্বশীলতার পরিচয় দেবেন। সকলের জন্য কার্ড থাকবে বেলা ১২টার মধ্যে জেলার সকল নেতৃবৃন্দ ও জেলার অন্তর্গত উপজেলা ও পৌর ইউনিটের ৫ জন করে এবং সকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ড কমিটির আহ্বায়ক সভাপতি ও সদস্য সচিব সাধারণ সম্পাদক কার্ড সংগ্রহ করবেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর