কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ৪০ টি পরিবার পেল স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের ঈদ উপহার

কুষ্টিয়ার কুমারখালীতে ৪০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। ‘ঈদের আনন্দ পৌঁছে যাক অসহায়ের দুয়ারে’ এই স্লোগান কে সামনে রেখে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের উদ্যোগে তাঁদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।

কুমারখালীতে ৪০ টি পরিবার পেল স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের ঈদ উপহার
কুমারখালীতে ৪০ টি পরিবার পেল স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের ঈদ উপহার

বুধবার (১৯ এপ্রিল) সকালে কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম। সংগঠনটির চেয়ারম্যান আল গালিবের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা মো. ইসমাইল হোসাইনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মাওলানা মো. রফিকুল ইসলামসহ প্রমূখ।

এবিষয়ে স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ ইসরাইল হোসাইন বলেন, ষষ্ঠ বারের মত তাঁরা অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করছেন। এবছর ৪০ টি পরিবারে মাঝে চিনি, সেমাই, লাচ্ছা সেমাই ও পাউডার দুধ প্রদান করা হয়েছে।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে ৪০ টি পরিবার পেল স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের ঈদ উপহার

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর