কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় গোয়াল ঘরে ঝুলে ছিল স্কুল ছাত্রের মরদেহ

কুষ্টিয়ায় গোয়াল ঘর থেকে গলাই দড়ি প্যাচানো অবস্থায় এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটা আত্মহত্যা নাকি হত্যা এ নিয়ে এলাকায় গুঞ্জন চলছে। স্কুল ছাত্রের নাম সিফাত (১১)। সে কুষ্টিয়া সদর উপজেলা ইবি থানার অন্তর্গত হরিনারায়ণ পুর ইউনিয়নের রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং ওই এলাকার পদ্মানগর গ্রামের আমিরুল সদ্দারের ছেলে।

কুষ্টিয়ায় গোয়াল ঘরে ঝুলে ছিল স্কুল ছাত্রের মরদেহ

কুষ্টিয়ায় গোয়াল ঘরে ঝুলে ছিল স্কুল ছাত্রের মরদেহ
কুষ্টিয়ায় গোয়াল ঘরে ঝুলে ছিল স্কুল ছাত্রের মরদেহ

পরিবারের সদস্যরা জানান, সিফাত শনিবার বিকেলে বাড়িতে তৈরি করা পিঠা খেয়ে ছাগলের ঘাস কাটার জন্য মাঠে যায়। কিছুক্ষণ পরে অল্প ঘাস নিয়ে বাসায় ফিরে গোয়াল ঘরে যায় ছাগলকে ঘাস দেওয়ার জন্য। কিন্তু সে গোয়াল ঘর থেকে বাহিরে এসেছে কিনা বিষয়টা অজানা ছিলো পরিবারের লোকজনের। রাতে সিফাতকে খোঁজা খুঁজি করে না পেয়ে তার নিকটতম প্রতিবেশী ও আত্মীয়স্বজনের বাসায় খোঁজ নেয়ার পরও তার কোন সন্ধান মেলেনি।

পরিবারের লোকজন জানান, পরবর্তীতে তারা গোয়াল ঘরে গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সিফাতকে দেখতে পায় । দ্রুত দঁড়ি কেটে মাটিতে নামিয়ে নিয়ে এসে স্থানীয় এক ডাক্তারকে নিয়ে এসে দেখালে তিনি মৃ্ত্যু ঘোষণা করেন।

খবর পেয়ে রবিবার সকালে ইবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় গোয়াল ঘরে ঝুলে ছিল স্কুল ছাত্রের মরদেহ

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর