কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগ নেতা কর্মীদের মাধ্যমে উপজেলা ব্যাপী বিভিন্ন মানুষকে ঈদ উপহার পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য মোফাজ্জেল হক।
দৌলতপুরে আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঝে মোফাজ্জেল হকের ঈদ উপহার

বৃহস্পতিবার সকালে নিজ বাসভবন ও হাকিমপুর বাজার প্রাঙ্গণ থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন তিনি।
এসময় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দৌলতপুর উপজেলা শাখার সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন হাবলু,বীর মুক্তিযোদ্ধারা সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন, সংকটাপন্নদের ঈদ উপহারের জন্য নতুন কাপড় বিতরণ করা হয়।










