কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে: ব্যারিস্টার রাগীব চৌধুরী

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া-২ (মিরপুর- ভেড়ামারা) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রত্যেকটি নাগরিক যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে প্রশাসনকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সুষ্ঠু নির্বাচন  নিশ্চিত করতে আইন-শৃঙ্খলার কর্মকান্ডে শংকিত বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ছত্রগাছাস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন তিনি। এ সময় ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, মিরপুর-ভেড়ামারাকে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করতে জনগণ অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই বেছে নিবে।

তিনি নির্বাচিত হলে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়াও শিক্ষার মানোন্নয়নসহ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন বলে জানান। সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান। এসময় মিরপুর উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, সাবেক প্রচার সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর