কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সুশিক্ষা গ্রহণ করে দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে: ডিসি তৌহিদ বিন-হাসান 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে প্রধান ফটক ও সীমানা প্রাচীর উদ্বোধন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-পুরস্কার বিতরণ এবং শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সঙ্গে অনলাইন পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৬ মে) সকাল ৯টায় বিদ্যালয়ের প্রধান ফটক ও সীমানা প্রাচীরের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ তৌহিদ বিন-হাসান।

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিফাত ই মরিয়মের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান। তিনি বলেন, তোমাদের নৈতিকতা চর্চা ও সুশিক্ষা গ্রহণ করে দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল ওয়াদুদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মনিরা আকতার এবং স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ মাহদী হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মুন্সী মোঃ নাহিয়ান সাদমান এবং পবিত্র গীতা পাঠ করেন স্বপ্নীল পাল। এ সময় সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডিজিএম মোহা. নাজমুল হক,

কোর্ট বিল্ডিং শাখার ম্যানেজার শাহীন উদ্দিন, এনডিসি মেহেদী হাসান রিফাতসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর