কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সিটি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত  

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সিটি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন গতকাল রবিবার (১১ আগস্ট) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আন্তাজ উদ্দীন।

স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা উন্নয়ন কমিটির আহবায়ক মোঃ ওবাইদুর রহমান। বক্তব্য রাখেন কুষ্টিয়া সিটি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক  সহকারী অধ্যাপক মোঃ হাসাবুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক মাহফুজা আক্তার ও জ্যেষ্ঠ অনুষ্ঠিত মোঃ রহিদুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়ক তৌকির আহমেদ ও জেলা সমন্বয়ক সাজিদুর রহমান বিপু। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোছা: একা খাতুন, মোঃ মিতুল শেখ প্রমুখ। এর আগে কুরআন তেলাওয়াত করেন শরীরচর্চা শিক্ষক মোঃ হাবিবুর রহমান। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ফুল দিয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেন এবং তাদের ক্লাস রুটিন প্রদান করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মুনাজাত করেন সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্যেষ্ঠ প্রভাষক মোঃ রুহুল আমীন।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর