কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে বেশি দামে সার বিক্রির অভিযোগে সার বিক্রেতাকে জরিমানা

কুষ্টিয়া কুমারখালীতে ২১ টাকার টি.এ.পি সার ৩০ টাকায় বিক্রি, মূল্যতালিকা হালনাগাদ না করা, দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বীজ রাখা, ক্রয় – বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং কৃষি বিপণনের লাইসেন্স না থাকার অপরাধে কুষ্টিয়ার কুমারখালীতে এক সার বিক্রেতা ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

কুমারখালীতে বেশি দামে সার বিক্রির অভিযোগে সার বিক্রেতাকে জরিমানা

কুমারখালীতে বেশি দামে সার বিক্রির অভিযোগে সার বিক্রেতাকে জরিমানা
কুমারখালীতে বেশি দামে সার বিক্রির অভিযোগে সার বিক্রেতাকে জরিমানা

বুধবার ( ১১ অক্টোবর) দুপুরে কুমারখালী বাসস্টান্ড সংলগ্ন মেসার্স কৃষি বিপণীর স্বত্ত্বাধিকার ফারুক আল আজমকে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় জেলা জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা মো. সুজাত হোসেন খান উপস্থিত ছিলেন।

এতথ্য নিশ্চিত করে সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, ২১ টাকার টি.এ.পি সার ৩০ টাকায় বিক্রি, মূল্যতালিকা হালনাগাদ না করা, দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বীজ রাখা, ক্রয় – বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং কৃষি বিপণনের লাইলেন্স না থাকায় এক সার বিক্রেতা ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থ এ অভিযান অব্যাহত থাকবে।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে বেশি দামে সার বিক্রির অভিযোগে সার বিক্রেতাকে জরিমানা

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর