কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবির শেখ রাসেল হলের প্রভোস্টের দায়িত্বগ্রহণ

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদের আবাসিক হল শেখ রাসেল হলের প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত প্রভোস্ট দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল কাদের।

গতকাল রবিবার (৬ অক্টোবর) বেলা ১২ টার দিকে হল প্রভোস্টের কার্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এসময় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্লাহ, অধ্যাপক ড. কামরুজ্জামান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের নেতৃবৃন্দ ও হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব নিয়ে নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদের বলেন, হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। হলের খাবারের মান উন্নয়ন, শিক্ষার সুন্দর পরিবেশ ও পরিস্কার পরিচ্ছন্নতার প্রতি আমি দৃষ্টি রাখবো। এছাড়াও, শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করবো।

Tags :

ওয়াসিফ আল আবরার - ইবি প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর