কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবিতে শ্রদ্ধাভরে জাতীয় শোক দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস।

ইবিতে শ্রদ্ধাভরে জাতীয় শোকদিবস পালিত

ইবিতে শ্রদ্ধাভরে জাতীয় শোকদিবস পালিত
ইবিতে শ্রদ্ধাভরে জাতীয় শোকদিবস পালিত

মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম এবং কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য ড. মাহবুবুর রহমান।

পরে উপাচার্যের নেতৃত্বে সকাল ১০ টার দিকে প্রশাসন ভবন চত্বর থেকে একটি শোক র‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে শেষ হয়। এসময় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান।

পরবর্তীতে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, শাপলা ফোরাম, বিভাগ, অনুষদ, হল, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক সংগঠন মুজিব ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ১ মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Glive24.com Logo 252x68 px White ইবিতে শ্রদ্ধাভরে জাতীয় শোক দিবস পালিত

শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে অধ্যাপক ড. বাকি বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান রহমান, কোষধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান।

আলোচনা সভা শেষে শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর