কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সার্বিক উন্নয়নে পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই: অধ্যক্ষ সোহরাব উদ্দিন 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২ টার দিকে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল।

এতে সভার সদস্যগণ ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ মতামত তুলে ধরেন এবং জেলার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, আমাদের জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। আপনারা সকলে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে জেলার উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবেন।

তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য হবে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য জেলা গড়ে তোলা। সে লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। মতপার্থক্য থাকতেই পারে, তবে জেলার স্বার্থে আমরা সবাই একসাথে কাজ করবো, এই প্রত্যাশা রাখি। এছাড়া সভায় জেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া স্থানীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়ন, এবং জনসেবামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর