কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে কুষ্টিয়া জেলা বিএনপির শোক 

বিশেষ প্রতিনিধি ॥ বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও টাঙ্গাইল সদর-৫ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে বিকেল সাড়ে ৩টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাহমুদুল হাসান এর মৃত্যুতে কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ  ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার গভীর ভাবে শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি  গভীর ভাবে সমবেদনা জ্ঞাপন করেছেন।

এক বার্তায় জেলা বিএনপির পক্ষ থেকে জানান, মাহমুদুল হাসান রাষ্ট্রপতি এরশাদের শাসনামলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। আজ তিনি চির বিদায় নিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি আজ শোকাবহ। এরই মাঝে আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন নেতাকে হারিয়ে ফেললাম। এ শোক সইবার মতো নয়, তবু নিয়তির পরিহাস মেনে নিতে হবে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। উল্লেখ্য, আজ বৃহস্পতিবার ০১ জানুয়ারি বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর