কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স
প্রকাশ: ১২ই আগস্ট ২০২৬, ২:৭ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার সাংবাদিক চয়নের পিতা মরহুম আলম এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) বাদ যোহর নিজ বাসভবন ও বাদ আসর কুষ্টিয়া চরথানাপাড়া মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত এ দোয়া মাহফিলে সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুমের জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বক্তারা তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের এই শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর রহমত কামনা করা হয়।
পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং তাঁর পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়। উল্লেখ্য, কুষ্টিয়া চরথানাপাড়া এলাকার বাসিন্দা দৈনিক দিনের খবর পত্রিকার সাংবাদিক চয়ন আহমেদ এর পিতা আলম কিডনিতে পাথর সমস্যা নিয়ে অপারেশন পরবর্তী ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গত ০৭ আগস্ট শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মৃত্যুবরণ করেন এবং ০৮ আগস্ট সকাল ১০টায় চরথানাপাড়া ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পৌর গোরস্থানে দাফন করা হয়।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য