সড়ক দ্বীপ বাগানের নিয়মিত পরিচর্যা আমাদের অঙ্গীকার: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সড়ক দ্বীপ বাগানের নিয়মিত পরিচর্যা আমাদের অঙ্গীকার: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৪, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ সড়ক দ্বীপ বাগানের নিয়মিত পরিচর্যা করা নিজেদের অঙ্গীকার বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া জেলার এক শীর্ষ নেতা। ক্লিন কুষ্টিয়া’ গ্রিন কুষ্টিয়া” একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের মাধ্যমে কুষ্টিয়া শহরের কয়েক কিলোমিটার সড়কে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

গত ২৪শে জুলাই গনঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ৫ আগষ্ট বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের পতন হয়। এরপরেই কুষ্টিয়া জেলা বিএনপির শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার কুষ্টিয়া শহরকে পরিচ্ছন্ন ও সবুজায়ন নগরী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন। কুষ্টিয়া শহরের বটতৈল বাইপাস মোড় থেকে ত্রিমোহনী এলাকার বাইপাস মোড় পর্যন্ত কয়েক কিলোমিটার মহাসড়কের আইল্যান্ডে গাছের চারা রোপন করেন। যা আজ দৃশ্যমান।

তবে গাছের চারা রোপন করেই তিনি থেমে নেই, ক্লিন কুষ্টিয়া’ গ্রিন কুষ্টিয়া” স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে সংগঠনের অন্যান্য সদস্যদের সাথে নিয়মিত গাছের পরিচর্যা করেন। এছাড়া শহরকে পরিচ্ছন্ন রাখতে পরিস্কার কর্মসূচি পালন করে থাকেন। এদিকে তার সহধর্মিণী লিনা জাকির এর সার্বিক তত্বাবধানে মানবিক সংগঠন “ভিশন কুষ্টিয়া’র মাধ্যমে অসহায় মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা করছেন।

গতকাল শুক্রবার (৩ এপ্রিল) সকালে শহরে গাছের পরিচর্যা করতে দেখা যায় প্রকৌশলী জাকির হোসেন সরকার ও তার সহধর্মিণী লিনা জাকিরকে। এসময় জেলা বিএনপির শীর্ষ নেতা জাকির হোসেন সরকার বলেন, “সড়ক দ্বীপ শুধু শহরের সৌন্দর্য বাড়ায় না, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। তাই এগুলোর নিয়মিত পরিচর্যা করা আমাদের দায়িত্ব এবং আমরা এটিকে অঙ্গীকার হিসেবে নিয়েছি। তিনি আরও বলেন, শহরকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী করে একটা বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

নিয়মিত পানি দেওয়া, আগাছা পরিষ্কার এবং কিছু স্থানে নতুন গাছ রোপণের মাধ্যমে সড়ক দ্বীপগুলোকে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আপনারা ইতিমধ্যে জানেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্লিন সিটি’ গ্রিন সিটি গড়তে নির্দেশনা দিয়েছেন।সারাদেশে বৃক্ষ রোপণ ও নগরীকে পরিচ্ছন্ন রাখতে কর্মসূচির ঘোষণা দিয়েছে। তারই ধারাবাহিকতায় ক্লিন কুষ্টিয়া’ গ্রিন কুষ্টিয়া” অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম শহরের পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।