কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারা মাদক ব্যবসায়ী তুহিন গ্রেফতার

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের এক বিশেষ অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী তুহিন লাল ওরফে তুহিন আলীকে (৩০) গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার সময় তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত তুহিন আলী ভেড়ামারা থানাধীন উত্তর ভবানীপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে এবং সে একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার একটি চৌকস টিম উত্তর ভবানীপুর এলাকায় তুহিনের নিজ বাড়িতে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তার। অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা জানান, তুহিন লাল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরে আসবে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। কুখ্যাত এই মাদক ব্যবসায়ীকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর