কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশের সচেতনতামূলক সভা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক সভার আয়োজন করেছে কুষ্টিয়া জেলা ট্রাফিক। শনিবার (২০ মে) সকালে কুষ্টিয়া ট্রাফিক অফিসের পাশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন ও সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে মালিক-চালকদের নিয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত টিআই শাহিনুর রহমান শাহীন।

কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশের সচেতনতামূলক সভা

কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশের সচেতনতামূলক সভা
কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশের সচেতনতামূলক সভা

তিনি বলেন, কুষ্টিয়া পুলিশ সুপারের নির্দেশক্রমে ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, বাস-ট্রাক টার্মিনালে মালিক শ্রমিকদের নিয়েও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে থাকি। ভবিষ্যতেও এই সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

কুষ্টিয়া ট্রাফিকের টিএসআই মকবুল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ট্রাফিক অফিসের টি আই আরিফুল ইসলাম আরো উপস্থিত ছিলেন কনস্টেবল গোপেশ, এটিএসআই হেলাল প্রমুখ।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশের সচেতনতামূলক সভা

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর