খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২১ই সেপ্টেম্বর ২০২৩, ৭:৫৩ এএম

কুষ্টিয়ার দিশা টাওয়ারে গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক কর্মশালা-২০২৩-২০২৪ এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) এর বর্তমান কার্যক্রম ও অগ্রগতি নিয়ে আলোচনা ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের এপিএ টিমের আহবায়ক ও কর্মশালার রিসোর্স পারসন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, লক্ষ্য অর্জন করতে হলে সে অনুযায়ী কাজ করতে হবে। পাশাপাশি জ্ঞান যেমন সৃষ্টি করতে হবে এবং জ্ঞান বিতরণের ব্যবস্থাও করতে হবে। তিনি বলেন, যে জ্ঞান বিতরণ হলো না সে জ্ঞান সৃষ্টি হলো বলে মনে করা যায় না। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এপিএ’র ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভালো ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয়ের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান ও ভবিষ্যৎতে এপিএ’র ফলাফল সকলের সহযোগীতায় আরো ভালো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার(ভারঃ) এইচ.এম আলী হাসান। কর্মশালায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনষদের ডিন, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ ও অফিস প্রধানবৃন্দ এবং এপিএ’র ফোকাল ও বিকল্প পয়েন্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
![]()
কর্মশালার শেষ দিকে মনোজ্ঞ লালন সংগীত পরিবেশন করা হয়। উল্খ্যে যে ২০২২-২০২৩ অর্থবছরে এপিএ’র নম্বর বিভাজনে ১০০ মধ্যে ৭৯.০৩ নম্বর পেয়ে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে (যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে চুক্তি করেছে) ইসলামী বিশ^বিদ্যালয় ১৬ম অবস্থান অর্জন করে। এর আগের অর্থবছরের প্রাপ্ত নম্বর ছিলো মাত্র ১২। কর্মশালাটি পরিচালনা করেন এপিএ’র ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার(প্রশাসন) চন্দন কুমার দাস।
মন্তব্য