শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ: ইবি উপাচার্য  - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ: ইবি উপাচার্য 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৯, ২০২৬

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, গবেষণার পরিবেশ সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গতকাল সোমবার (১৮ মে) ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘একাডেমিক অ্যান্ড স্কলারশিপ অ্যাওয়ার্ডিং-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি কার্যকর ও ইতিবাচক সেতুবন্ধন তৈরি করেছে। এ ধরনের গঠনমূলক উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সবসময়ই সহযোগীতা করা হয়েছে, ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। বিষয়ভিত্তিক আলোচনায় অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান উল্লেখ করেন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন—এই দুটি শাখার মধ্যে মৌলিকভাবে তেমন কোনো বিভাজন নেই; বরং উভয় ক্ষেত্রই ব্যবস্থাপনা ও নেতৃত্বের অভিন্ন দর্শনের ওপর প্রতিষ্ঠিত।

তবে প্রয়োগক্ষেত্র ও কাঠামোগত দিক থেকে কিছু পার্থক্য অবশ্যই রয়েছে। তাঁর ভাষায়, ম্যানেজমেন্ট মূলত একটি সমন্বিত ব্যবস্থাপনা প্রক্রিয়া, আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি সাধারণ মানুষের কাছে কিছুটা আমলাতান্ত্রিক বা কঠোর মনে হতে পারে, কারণ এর সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতা, প্রশাসনিক কাঠামো ও আইনশৃঙ্খলা ব্যবস্থার বিষয়গুলো জড়িত। তবে সমসাময়িক বিশ্বে এই ধারণা অনেক পরিবর্তিত হয়েছে এবং বর্তমানে এটিকে ‘নিউ পাবলিক ম্যানেজমেন্ট’-এর আলোকে নতুনভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে আমরা সবাই কোনো না কোনোভাবে ব্যবস্থাপনা চর্চার সঙ্গে সম্পৃক্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সানোয়ার জাহান ভূঁইয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিন এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শহিদ মিয়া,

সাবেক ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলাম, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ‘ঈযধষষবহমবং ড়ভ ঃযব ঋড়ঁৎঃয ওহফঁংঃৎরধষ জবাড়ষঁঃরড়হ’ এবং ‘ঝঃৎবহমঃযবহরহম ঃযব ইড়হফ নবঃবিবহ ঃযব উবঢ়ধৎঃসবহঃ ধহফ অষঁসহর’ শীর্ষক দুটি সেমিনার অনুষ্ঠিত হয়। পরে এলামনাই এসোশিয়েসনের পক্ষ থেকে স্কলারশিপ বিতরণ করা হয়।