শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়ন ও বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিলের দাবি ইবি ছাত্রদলের - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়ন ও বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিলের দাবি ইবি ছাত্রদলের

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১২, ২০২৬

ইবি প্রতিনিধি ॥ শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়ন ও বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিল সহ তিন দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার নেতাকর্মীরা। গতকাল সোমবার (১২ মে) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের কার্যালয়ে যেয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি দেন তারা।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন সহ সংগঠনটির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের তিনদফা দাবি হচ্ছে – সকল ধর্মের শিক্ষার্থীদের জন্য ইসলামিক স্টাডিজ এবং বাংলাদেশ স্টাডিজ কোর্স বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাতিল করে পূর্বের ন্যায় কোর্স দুটি নন-ক্রেডিট কোর্স হিসেবে বহাল রাখতে হবে, আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগে ভর্তির ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ৫০% কোটা নির্ধারণের সিদ্ধান্ত বাতিল করা

বং এনালগ পদ্ধতির কারণে ভর্তি প্রক্রিয়া সহ অন্যান্য জটিলতা ও ভোগান্তি নিরসনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পূর্ণ ডিজিটালাইজড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্মারকলিপি গ্রহণ করে উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামিক স্টাডিজ ও বাংলাদেশ স্টাডিজ দুটো কোর্স ই এখন ক্রেডিট করছি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসলামিক স্টাডিজ কোর্সের ডিজাইন এমন ভাবেই করা হবে যাতে সব ধর্মের শিক্ষার্থীরা পড়তে পারে।

কোটাপদ্ধতি বাতিলের ব্যাপারে গুচ্ছ ভর্তি কমিটির সিদ্ধান্ত আসতে হবে, কারণ ভর্তি কার্যক্রম গুচ্ছের অধীন। এছাড়া শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে এবার ভর্তি কার্যক্রমে ওয়ান স্টপ পেমেন্ট সিস্টেম এবং একজায়গায় সব সেবা যাতে পায় সেজন্য ডিন ও সংশ্লিষ্টদের সাথে কাজ চলছে। এসময় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ ইতিপূর্বে দেওয়া বিভিন্ন স্মারকলিপি বাস্তবায়নের অগ্রগতি এবং সমসাময়িক বিভিন্ন সমস্যার ব্যাপারে অভিযোগ জানালে উপাচার্য দ্রুতই এসব সমস্যার সমাধানে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।