দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার আল্লাহর বাজারে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও সাজদার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল, রাসেল আলী ও উজ্জ্বল হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সুমন গাজী, দৌলতপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ আলী, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম, উপজেলা সমবায় দলের সাধারণ সম্পাদক তারাচাঁদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।









