কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আলো নাসিং ইন্সটিটিউটের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান আলো নাসিং ইন্সটিটিউটের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় শহরের এন.এস রোডর আলো ভবনে অবস্থিত নিজস্ব ক্যাম্পাসে এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। আলো নাসিং ইন্সটিটিউটের অধ্যক্ষ মমতা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী মাহাবুব রহমান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলো নাসিং ইন্সটিটিউটের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী শাহীনূর মুনীর (টুটুল), কুষ্টিয়া নাসিং ইন্সটিটিউটের ইনচার্জ স্মৃতি কণা হালদার, কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক শাহানাজ খাতুন ও দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমি ইনচার্জ আনিচুর রহমান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর